* রোগিণীর নাম-মাধুরী, বয়স-৪৬ বৎসর, পেশা-গৃহিণী। ঠিকানা-বটিয়াঘাটা, খুলনা।
কেস রেকর্ড ও পর্যবেক্ষণ করে পেলাম-
- ৯/১০ বৎসর যাবৎ জরায়ুর শিথিলতা ও সেই সাথে জরায়ুর বাম পাশে লম্বা আকৃতির একটি পলিপাসে কষ্ট পাচ্ছে। পলিপাস শক্ত প্রকৃতির, কোন ব্যথা নেই।
- ৯/১০ বৎসর পূর্বে পরপর ৩টি সন্তান নষ্ট করে, তারপর থেকে জরায়ুর শিথিলতা দেখা দিয়েছে। কোন ব্যথা নেই।
- ভারী কাজ-কর্ম করার সময় ও প্রস্রাব পায়খানা করার সময় প্রেসার দিলে জরায়ু বেরিয়ে আসে। জরায়ুর মুখ শক্ত।
- মাসিকের সময় স্তনে ব্যথা ও স্তন শক্ত হয়ে ওঠে।
রোগিণীর ব্যক্তিকেন্দ্রিক ঔষধ অনুসন্ধান করে পেলাম- রোগিণী গরমকাতর,
জ্বরঠুসা ওঠে, তিতো ও লবণ প্রিয়। রুটি সহ্য হয় না। পিপাসা বেশী। রাগ বেশী, সান্ত্বনায় রাগ বাড়ে, চোর ডাকাতের ভয় পায়, মাসিকের দাগ সাবান ছাড়া ওঠে না। লক্ষণগুলি নেট্রাম মিউরের। কিন্তু বর্তমান কষ্ট কারণভিত্তিক হওয়ার জন্য
অর্থাৎ
M-R করার পর জরায়ুর শিথিলতা, জরায়ুর মুখ শক্ত এবং জরায়ুর বাম দিকে লম্বা ও শক্ত প্রকৃতির পলিপাস। মাসিকের সময় স্তন শক্ত ও ব্যথা। লক্ষণগুলি কোনিয়ামের সাদৃশ্য থাকার জন্য ৯-৪-৯৭ তারিখে কোনিয়াম ১ এম ২ দাগ ঔষধ দু’দিন সকালে পরিবর্তনশীল প্রথায় সেবন করার কথা বলে ১৫ দিন পর সংবাদ দিতে বলি।
২৮-৪-৯৭ তারিখে সংবাদ পাই- রোগিণীর জরায়ুর পলিপাসটি মৃদু শুকিয়ে গেছে। ঐ তারিখে কোনিয়াম ০/২ প্রতিদিন সকালে পদ্ধতি অনুযায়ী সেবন করতে বলে ১৫ দিন পর সংবাদ দিতে বলি।
১২-৫-৯৭ তারিখে সংবাদ পাই-রোগিণীর পলিপাসটি শুকিয়ে পড়ে গেছে। তাই পলিপাসের জন্য আর কোন ঔষধের প্রয়োজন হয়নি। তবে জরায়ু শিথিলতার জন্য এখনো ধারাবাহিকভাবে রোগিণীকে কোনিয়াম দিয়ে যাচ্ছি।
[রোগী পর্যবেক্ষণ
ডাঃ এ. আলী]

